বাদশাগঞ্জ ফুটবলের প্রিয় মুখ মহসিন অসুস্থ, দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা

লেখক: অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: আগস্ট ২৪, ২০২৬

 

বাদশাগঞ্জ ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ মহসিন। মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্স, দক্ষতা ও ফুটবলের প্রতি গভীর ভালোবাসার কারণে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি বারহাট্টা উপজেলা টুর্নামেন্টে খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টে গুরুতর সমস্যায় পড়েন ফুটবলার মহসিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

মহসিনের অসুস্থতার খবরে বাদশাগঞ্জের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে উদ্বেগ। তার সতীর্থ, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সফল অস্ত্রোপচার ও সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা আশা করছেন, চিকিৎসা শেষে মহসিন দ্রুত সুস্থ হয়ে আবারও প্রিয় ফুটবল মাঠে ফিরবেন এবং তার দুর্দান্ত নৈপুণ্যে মাঠ মাতাবেন।

বাদশাগঞ্জের ক্রীড়াঙ্গনের সবার পক্ষ থেকে ফুটবলার মহসিনের সফল চিকিৎসা, দ্রুত সুস্থতা ও দ্রুত মাঠে ফেরার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক

অলি হাসান সৃজন সম্পাদক ও প্রকাশক

শিরোনাম