ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’ (সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া)-এর উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামিম খলিফা।
সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে তাকে আখাউড়া উপজেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ শামিম খলিফাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’ একটি সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে কাজ করে আসছে। নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ শামিম খলিফা সংগঠনের কার্যক্রমকে আখাউড়া উপজেলায় আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানানো হয়েছে।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা করছেন, তার দায়িত্ব পালনের মাধ্যমে আখাউড়া উপজেলায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।