০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত

মো:মফিদুল ইসলাম সরকার:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩:৩০ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে“পরিবেশ সমাচার” শীর্ষক পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের পরিবেশগত সংকট, বায়ু ও প্লাস্টিক দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয়, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পরিবেশ সংরক্ষণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সবুজ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এম এ সায়েম মাছুম। তিনি বলেন, “পরিবেশ রক্ষা এখন আর শুধুমাত্র একটি দিবসকেন্দ্রিক বিষয় নয়; এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণ করতে হবে।”
এছাড়া বক্তব্য রাখেন সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু যুগ্ন সাধারণ সম্পাদক শেফালী আক্তার নদী এবং অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য বৃক্ষরোপণ, পরিবেশ শিক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে পরিবেশ আন্দোলনের নেতৃত্বে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি সবুজ, পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন, দায়িত্বশীল এবং পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হতে হবে।
বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনের মাধ্যমে সবুজ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত ! 

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বাংলাদেশের “পরিবেশ সমাচার” অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬