০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বংশালে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা আত্মসাৎ, রাজশাহী থেকে কর্মচারীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:- ঢাকার বংশালে এক ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় দোকানের এক কর্মচারী ও তার সহযোগীকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— জানে আলম নাঈম (২৪) এবং মেহতাশামুল হক কিশোর (১৮)।সোমবার, ২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন আলুপট্রি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর সিদ্দিকবাজারে “বন্ধু এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন মো. ইকরাম হোসেন। জানে আলম নাঈম ওই দোকানে দীর্ঘ তিন বছর ধরে কর্মরত ছিলেন।

গত ১৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এক ব্যবসায়ী ইকরাম হোসেনকে ১০ লক্ষ টাকার একটি আইএফআইসি ব্যাংকের চেক প্রদান করেন। চেকটি নগদায়নের জন্য নাঈমকে ব্যাংকে পাঠানো হলে, তিনি টাকা তুলে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ইকরাম হোসেন বংশাল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে বংশাল থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে। পরে সোমবার রাজশাহীর বোয়ালিয়া থানার আলুপট্রি এলাকা থেকে নাঈম ও কিশোরকে গ্রেফতার করা হয়।

তাদের হেফাজত থেকে আত্মসাৎ করা নগদ ৩ লাখ ৬৮ হাজার টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে। তদন্তে আরও জানা গেছে, জানে আলম নাঈমের বিরুদ্ধে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং নাঈম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

মদন পৌরসভায় ১নং ওয়ার্ডে সংঘর্ষে আহত-২

রাজধানীর বংশালে ব্যবসায়ীর ১০ লক্ষ টাকা আত্মসাৎ, রাজশাহী থেকে কর্মচারীসহ গ্রেফতার ২

আপডেট সময়: ০৪:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫