সিলেট বিভাগে পাশের হার ৫৮.৩৩

লেখক: শেখ মোঃ আব্দুল হামিদ সিলেট বিভাগীয় প্রতিনিধি
প্রকাশ: August 10, 2026

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ—এই চার জেলার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। চলতি বছর বোর্ডের পাসের হার গত বছরের তুলনায় কমেছে। তবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল:
পাসের হার: ৫৮.৩৩ শতাংশ
জিপিএ-৫: ৩,৮৩৬ জন
সারা দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলও প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের সঙ্গে।